যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, কেশবপুরে কোন সন্ত্রাস থাকবে না। কোন চাঁদাবাজ থাকবে না। আপনারা সনাতন ধর্মের যারা আছেন তারা এ দেশে জন্মেছেন। এ দেশে আ্পনাদের সকলের জন্মগত অধিকার রয়েছে। আপনি যে ধর্মের হন না কেন এ দেশে আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই। আমি আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবো। আপনাদের কোন সমস্যা থাকলে সরাসারি আমার সাথে যোগাযোগ করবেন। আমি ্আপনাদের সকল সমস্যার সমাধান করবো। আপনাদের প্রচেষ্টা ও ভালোবাসায় আমি যদি কাঙ্খিত লক্ষে পৌছাতে পারি, জয়ী হতে পারি তাহলে কেশবপুরে শান্তি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।
পরচাক্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা ।
বিদ্যানন্দকাটি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাস্টার কেএম খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি প্রভাষক আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দীন বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুময়িুন কবির সুমন প্রমূখসহ অনেকে। এ সময় ওই ইউনিয়ন বিএনপি, ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।