• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Headline
তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সভা কেশবপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কেশবপুরের নবনির্বাচিত এমপিকে বরণ করে নিলেন দলীয় নেতাকর্মিরা কেশবপুরের নবনির্বাচিত এমপিকে বরণ করে নিলেন দলীয় নেতাকর্মিরা কেশবপুরে রমজানের আগে পণ্যের দাম স্থিতিশীল, সংকট কাটেনি ভোজ্যতেলে পলিথিনের ছাউনিতে জীবন: কেশবপুরে অসহায় জালাল উদ্দীনের করুণ বাস্তবতা কেশবপুরে পরচাক্রায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কেশবপুরে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মণিরামপুরে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় কেশবপুরে বিএনপির ত্রিমোহিনী ইউনিয়নে নির্বাচনী জনসভা

কেশবপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

রায়হান রনি, কেশবপুর (যশোর)
কেশবপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশের কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী।

বিশেষ অতিথির বক্তব্য দেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, ছাত্র শিবিরের সাবেক খুলনা মহানগরীর সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ক্রিড়া সম্পাদক সাইদুর রহমান সাঈদ, উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবি সংগঠনের সভাপতি এ্যাডভোকেট ওজিয়ার রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) কেশবপুর উপজেলার প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিমল কুমার কুন্ডু।


আপনার মতামত লিখুন :
More News Of This Category