কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি অধ্যাপক মোক্তার আলিকে বরন করে নিলেন দলীয় নেতাকর্মিসহ উপজেলাবাসী।মঙ্গলবার (১৭ ফেব্রযারী) সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে, শুক্্রবার (২০ ফেব্রয়ারি) বেলা ১২ টার দিকে কেশবপুরে এসে পৌছাইলে তাকে বরণ করে নেন, উপজেলা ও পৌর জামায়াতের নেতাকর্মিরা। এরপর স্থানীয় গাজীর মোড় এবং থানার মোড়ে দুইটি পথসভায় বক্তব্য দেন নবনির্বাচিত সাংসদ অধ্যাপক মোক্তার আলি। এসময় উপজেলা জামায়াতের নেতাকর্মিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে কেশবপুরের সাংসদকে বরণ করে নেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্্েরটারি জেনারেল মাওলানা আব্দুল মান্নান, পৌর জামায়াতের আমির জাকির হোসেন, জামায়াত নেতা এ্যাড. ওজিয়ার রহমান প্রমুখ। এর আগে সকালে কেশবপুর প্রেসক্লাবে সাংবাদিকরা নব-নির্বাচিত এমপিকে সংবর্ধনা দেন।
গত ১২ ফেব্রয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেশবপুর আসন থেকে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মোক্তার আলি সাংসদ নির্বাচিত হন।