• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Headline
কেশবপুরে পরচাক্রায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কেশবপুরে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মণিরামপুরে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় কেশবপুরে বিএনপির ত্রিমোহিনী ইউনিয়নে নির্বাচনী জনসভা কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এর জন্মবার্ষিকী উদযাপন কেশবপুর আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মনোনয়ন বৈধ ঘোষণা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক কেশবপুরের কামরুজ্জামান যশোরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দুদকের হাতে আটক কেশবপুরে জামায়াত প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর মনোনয়নপত্র গ্রহণ বিএনপির ঘোষিত ২৭২ প্রার্থীকে ঢাকায় জরুরি তলব

কেশবপুরে পরিত্রানে উদ্যোগে গণজমায়েত ও মানববন্ধন

Reporter Name / ১৯০ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

এনামূল কবির সবুজ  কেশবপুর, যশোর

কেশবপুরে পরিত্রানে উদ্যোগে গণজমায়েত ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “বর্ণবাদ নিপাত যাক, মানবতা মুক্তি পাক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি), কেশবপুর উপজেলা শাখার অংশগ্রহনে কেশবপুর পৌরশহরের শহীদ দৌলত বিশ্বাস চত্তরে ওই গণজমায়েত ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ দলিত পরিষদ কেশবপুর উপজেলার শাখার সভাপতি সুজন কুমার দাসের সভাপতিত্বে ও পরিত্রান এর প্রকল্প সমন্বয়কারী যোসেফ সরকারের সঞ্চালনায় দেশব্যাপী অব্যাহতভাবে নারী শিশু ধর্ষন, নির্যাতন ও হত্যা এবং সম্প্রতি কেশবপুর খ্রিস্টান মিশনের হোস্টেলে আদিবাসি ছাত্রীর রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্তের ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণজমায়েত ও মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজ হোসেন, মাসফি চৌধুরী অরিন, পরিত্রাণ-এর প্রকল্প অর্গানাইজার জোসেফ সরকার, সমাজকর্মী তপন বালা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কেশবপুর উপজেলার সহ-সভাপতি অসীম সরকার, বাংলাদেশ দলিত পরিষদ কেশবপুর উপজেলা শাখার সম্পাদক মিলন দাস, সহ-সম্পাদক শংকর দাস, পরিত্রাণ এর ফিল্ড ভলেন্টিয়ার সুমন দাস, সুফিয়া পারভিন শিখা প্রমূখ। এছাড়াও দলিত জনগোষ্ঠীর ভূমিহীনদের মাঝে সরকারি জমি বন্দোবস্ত, জাতীয় সংসদের সংরক্ষিত আসনে দলিত নারীদের জন্য বরাদ্দ, অনতিবিলম্বে বৈষম্য বিলোপ আইন প্রয়োজনীয় সংস্কার পাশ করতে হবে, বৈষম্য বিলোপ আইন পাশ করে দলিত জনগোষ্ঠীর সাংবিধানিক মর্যাদা রক্ষা করতে হবে, দলিত সম্প্রদায় বৈষম্যহীন সমাজ ব্যবস্থার মাধ্যমে অধিকার প্রতিষ্ঠা করার দাবি জানানো হয়।মানববন্ধন শেষে একটি র‌্যালি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। মানববন্ধন ও র‌্যালিতে উপজেলার বিভিন্ন এলাকার দলিত সম্প্রদায়ের প্রায় দেড় শতাধিক নারীপুরুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category